বর্ণনা
'এস্কেপ' ঠিক সেই ধরনের সুগন্ধি, যেটা একবার নাকে গেলে মানুষ নাম না জানলেও ঘ্রাণটা মনে রাখবে, সুবাসটা মাখনেওয়ালাকে স্মরণে রাখবে!
এই সুবাসটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, ফুলেল কোমলতা আর ফলের রসালো ভাব মিলেমিশে এমন এক আবহ তৈরি করে, যেটা একইসাথে প্রাণবন্ত আর খুব সহজে ভালো লেগে যাওয়ার মতো। অফিস, ক্যাম্পাস, বিকেলের আড্ডা কিংবা জুমার দিন — সব জায়গাতেই সে মানিয়ে যায় অনায়াসে!
রিভিউ
রিভিউ দিতে সাইন ইন করুন
সাইন ইন